সিলেটে ট্রাফিক পুলিশের অভিযানে ৩১ যানবাহন আটক
নগর সংবাদদাতা :

নগর সংবাদদাতা : সিলেট নগরীতে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন আইনে ৩১টি যানবাহন আটক করা হয়েছে। যার মধ্যে ৩টি রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা রয়েছে। এসময় ৪৯টি প্রসিকিউশন দাখিল করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। সোমবার (৭ ডিসেম্বর) সিলেট নগরীতে ৬টি চেকপোস্টের মাধ্যমে এসব অভিযান পরিচালনা করা হয়। এরআগে রবিবার ৪৭টি যানবাহন আটক করা হয়েছিল।
জানা গেছে, ট্রাফিক পক্ষ ২০২০ উপলক্ষে সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত ডিউটির পাশাপাশি ৬টি চেকপোস্ট বসানো হয় সোমবার। পুলিশের ট্রাফিক বিভাগ এসময় ৩১টি যানবাহন আটক করে। যার মধ্যে ৩টি রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা রয়েছে। এছাড়া ৪৯টি প্রসিকিউশন দাখিল করা হয়। সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য মাইকিংয়ের মাধ্যমে সচেতনতার কাজও করেছে ট্রাফিক পুলিশ।




