ওসমানীনগর থানা পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
ওসমানীনগর সংবাদদাতা :

সিলেটের ওসমানীনগর থানা পুলিশের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) রাতে ওসমানীনগর থানা প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম। ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ডিসি ট্রাফিক (পুলিশ সুপার) শহীদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) রফিুকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শন্যণ রেপার্টরি থিয়েটার ঢাকার পক্ষ থেকে মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশ নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ নাটক লালজমিন মঞ্চায়ন করা হয়।
নাটকের ২৫৪তম পর্বে একক অভিনয় করেন বাংলাদেশের মঞ্চ ও বিভিন্ন টেলিভিশনের অভিনেত্রী মোমেনা চৌধুরী। নাটকসহ সংবর্ধনা অনুষ্ঠানের পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক দর্শক।




