বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকে মানববন্ধন
নগর সংবাদদাতা :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এবং ভাস্কর্য নিয়ে উস্কানির প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখার কর্মকর্তা-কর্মচারীরা। বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে রোববার (২০ ডিসেম্বর) সকালে ব্যাংকের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সভাপতি কবীর আহমদ শরীফ। তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করাকে জাতির অস্তিত্বে আঘাত উল্লেখ করে এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা প্রকাশ করেন। এ সমস্ত ব্যক্তিদের প্রতিরোধ করে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি সিতাংশু শেখর রায়, সাধারণ সম্পাদক মো. ফয়জুল কবীর, নীলদল সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দত্ত, অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল এর সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রত্নেশ্বর ভট্টাচার্য, ব্যাংক ক্লাবের সভাপতি জলি তালুকদার, সিবিএ সভাপতি মো. মোফাখ্খারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মোহাম্মদ আলমগীর।
এছাড়া অন্যান্য যারা এ সময় উপস্থিত ছিলেন- মো. সাইফুল ইসলাম খান, হুমায়ুন আহমেদ খান চৌধুরী, কয়েছুর রেজা চৌধুরী, ফেরদৌসি বেগম, মো. সহিদ উল্লাহ, সতীশ চন্দ্র দাস, মো. আব্দুল হাদী, রবিলাল দত্ত, ধরনী কান্ত দাশ, শুভেন্দু কুমার দেব, আব্দুল কাইয়ূম, আব্দুল হাদি, রাজেশ আচার্য, লিলি রানী দেবী, রেবা রানী রায়, সুব্রত সেনাপতি, ড. শিরিন আক্তার, লক্ষীকান্ত দাস, জ্যোতিমোহন বিশ্বাস, দেবাশিস তালুকদার, মেহেরাজুল ইসলাম চৌধুরী, রওশন আরা বেগম, আল্পনা রানী রায়, হুমায়রা জাহান রুপু, জ্যোতিষ রঞ্জন দাস, সুমন্ত আচার্য, সিন্ধু ভূষণ পাল, রনি দে, রাজেশ্বর ভট্টাচার্য, নীহার রঞ্জন দাস, অনুকুল কুমার নাগ, রনজিত চন্দ্র মালাকার, আসাদুল হাকিম, শুভংকর দেব চৌধুরী, ধনঞ্জয় পুরকায়স্থ, মো. ইমরান উদ্দিন, শাওন দাস, অমিত্র সূদন পাল, শংকর চন্দ্র অলমিক, সুমি দাস, কেয়া চন্দ, মো. ফাহিম মিয়া, মো. দেলওয়ার হোসেন, বায়ানা নাওমী, এ এস মাসুম, মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, নিরুপম তালুকদার, লিভাষ চন্দ্র পোদ্দার, মো. জাকির হোসেন, পার্থ জ্যোতি দে, শামীম আল মামুন, আব্দুল্লাহ হিস সাদ, তানজিনা সুলতানা লাকী, সামিয়া শারমিন, মো. আবুল কালাম আজাদ, সঞ্জয় দেব সজীব, দ্বীন মোহাম্মদ ইবনে কায়েস, সৈকত সাহা, মো. আবেদ হোসেইন, মোহাম্মদ এনামুল হক, ফারজানা ইয়াসমিন, প্রণয় রায়, মিয়া মো. মনির মঞ্জুর, মো. আলমগীর, অনিমেষ কুমার নাগ, মো. আজিজুর রহমান, মো. মাহমুদুল হাসান, দিলারা বেগম, মিতালী দেবী, আব্দুল্লাহ আল মামুন, মো. তোফাজ্জল হোসেন, মো. মনিরুল ইসলাম, ফাতেহা বেগম, মো. কামরুল হোসেন সরকার, চয়ন কান্তি রায়, মো. আশরাফুজ্জামান, মো. আব্দুল মোতালেব, আতিকুর রহমান চৌধুরী, দিপুল শিকদার, দীপ চৌধুরী, রানা দাস, মো. ওসমান গনি, মো. লোকমান আলী, মো. রফিকুল হক প্রমুখ।




