মালয়েশিয়ায় নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরে নতুন অ্যাপ
সময় সিলেট ডেস্ক :

মালয়েশিয়ায় নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরে ‘গোপন’ ফোন অ্যাপ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২১ সালের জানুয়ারী থেকে এই বহু-ভাষিক অ্যাপটি প্রবর্তনের সাথে সাথে বিদেশী কর্মীদের অধিকার লঙ্ঘনকারী অসাধু নিয়োগকারীদের, বিশেষত কোভিড-১৯ পদ্ধতি লঙ্ঘনকারীদের নজরে রাখতে সক্ষম হবে বলে জানিয়েছেন মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।
শনিবার (২৬ ডিসেম্বর) তপাহ এমপি এমআইসির মালিকানাধীন মাজু ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট ফান্ড থেকে ৩০১ জন শিক্ষার্থীকে চেক উপস্থাপন শেষে সাংবাদিকদের মানবসম্পদ মন্ত্রী জানান- এই অ্যাপটি চালুর পর কোভিড লঙ্ঘন করেছে এমন অভিযোগের তদন্তের জন্য অভিযানের আগেই একজন অভিযুক্ত নিয়োগকর্তা দ্রুত তার কর্মীদের দূরে সরিয়ে নিতে পারবেনা।
সারাভানান বলেছিলেন- যে সকল বিদেশী কর্মীদের এই অ্যাপটিতে অ্যাক্সেস রয়েছে তা নিশ্চিত করার জন্য, এটি নেপালি, বাংলাদেশী এবং বিভিন্ন দেশের অন্যান্যদের দ্বারা বিভিন্ন ভাষায় চালু করা হবে। নিয়োগকারীদের টার্গেট করা সরকারের উদ্দেশ্য নয় শ্রমিকদের অধিকার সম্পর্কে তারা দায়িত্বশীল হোক যাতে করে শ্রম সম্পর্কিত আন্তর্জাতিক শ্রম সংস্থার সূচকে মালয়েশিয়ার অবস্থান আরও উন্নত করতে পারে।




