মিসারেবল ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার :

মিসারেবল ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’র উদ্যোগে বেদে নৃগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) সিলেট সদর উপজেলার পীরের বাজার এলাকায় সুবিধাবঞ্চিত ৪৭টি বেদে পরিবারের মাঝে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।

সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা তাছমিনা বেগমের সভাপতিত্বে শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোস্তাফিজুর রহমান, সাদিয়া সিদ্দিক, আহমদ হোসাইন প্রমুখ।




