কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞাকে বদলি
স্টাফ রিপোর্টার :

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞাকে বদলি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে রোববার বলেন- চলতি মাসে পুলিশ সদর দপ্তর থেকে সেলিম মিঞার বদলির আদেশ সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে এসে পৌঁছে। তাকে ঢাকা এসবি-তে (স্পেশাল ব্রাঞ্চ) বদলি করা হয়েছে।
তিনি বলেন- তবে সেলিম এখনও দায়িত্বে আছেন। নতুন ওসি হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। নতু ওসি আসলে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন।
এর আগে ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ সেলিম মিঞা। সিলেট আসার আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।




