গোয়াইনঘাটে যুবলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত
গোয়াইনঘাট সংবাদদাতা :

ণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের বর্ণাঢ্য মিছিলটি গোয়াইনঘাট উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আনন্দ মিছিলটি গোয়াইনঘাট প্রেসক্লাব সম্মুখে এসে পথ সভায় মিলিত হয়।
পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ।
যুগ্ম আহবায়ক মো. শাহাবুদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল আলম আবুল, উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, সোহেল আহমদ, গোলাম করিম শামীম, মুজিবুর রহমান (লাইব্রেরি), রেজাউল করিম রাজ্জাক, নুরুল মোমিন জাহেদ, কামাল আহমদ, সোহান দে, সালেহ আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডে সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার।




