ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে দানবীর সেলিম জে আহমেদ’র শুভেচ্ছা
সংবাদ বিজ্ঞপ্তি :

সিলেটের বিশ্বনাথ উপজেলাসহ বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয়-স্বজন, পরিজন, বন্ধু-বান্ধব, সহযোদ্ধা, সহকর্মী-সহমর্মী, শুভাকাঙ্ক্ষি ও শুভানুধ্যায়ী সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর সেলিম জে আহমেদ।
যুক্তরাজ্যে অবস্থানরত এই সমাজ হিতৈষী আজ গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় বলেন- সফলতা-ব্যর্থতা, আনন্দ-বেদনা, হাসি-কান্না সব মিলিয়েই কাটে আমাদের প্রতিটা বছর। প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি-সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনও আনন্দ দেয়, আর কখনো বা কৃতকর্মের শিক্ষা নব-উদোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়।
সেলিম জে আহমেদ বলেন- বৈশ্বিক মহামারী করোনায় ২০২০ সালে মানুষের জীবনে স্থবিরতা ডেকে দিয়েছে। সারা বিশ্বে লাখ লাখ মানুষের প্রাণহানি, নিদারুন মৃত্যুভয় গোটা বছরই আমাদেরকে করে রেখেছে ঘরবন্দী। দুঃখ কষ্ট আর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সংগ্রাম করে আমাদের জীবনমান এগিয়ে নিতে হবে। সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে হবে। সমাজে সম্প্রীতির মেলবন্ধন প্রতিষ্ঠায় মিলে মিশে কাজ করতে হবে আমাদের।
তিনি আরও বলেন- ২০২১ সালের প্রতিটি দিন প্রতিটি দিন-ক্ষণ যেন আল্লাহপাকের অশেষ রহমতে সুখে শান্তিতে কাটাতে পারি এই কামনা করি। করোনাকে বিদায় দিয়ে নতুন বছরটি হয়ে উঠোক একটি স্বাভাবিক বছর। আমরা যেনো ফিরে পাই স্বাভাবিক জীবনযাত্রা। এইক সাথে বর্তমান করোনকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার হোক আমাদের সকলের। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।




