কুয়েত বিএনপির কাউন্সিল সম্পন্ন : সভাপতি মাহফুজ সম্পাদক এনাম
বিশেষ সংবাদদাতা :

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে দীর্ঘ ২৩ বছর পর কুয়েত বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের দায়িত্বে গোপন ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন নেতাকর্মীরা। কাউন্সিল ও নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কুয়েত বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কাউন্সিলের শুরুতে বক্তব্য রাখেন মুকিব। এতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ও আবুল হাসেম এনাম সাধারণ সম্পাদক এবং শেখ মোস্তফা কামাল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলে সভাপতি পদে মাহফুজুর রহমান ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সহ-সভাপতি মাঈন উদ্দিন মইন পেয়েছেন ৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করে আবুল হাসেম এনাম পেয়েছেন ৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুয়েত বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক পেয়েছেন ৩৩ ভোট।সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল কাদের মোল্লাহ পেয়েছেন ৪৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসাসের সদস্য সচিব শফিকুল ইসলাম পেয়েছেন ৩৩ ভোট। সিনিয়র যুগ্ম-সম্পাদক পদে আজিজ উদ্দিন মিন্টু পেয়েছেন ৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩২ ভোট। সাংগঠনিক পদে শেখ মোস্তফা কামাল পেয়েছেন ৪৩ ভোট, তার প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদের পেয়েছেন ৩৪ ভোট। ৪৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হোন।
কাউন্সিল শেষে ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের উপস্থিত সবার সামনে ভোট গণনা করেন নির্বাচন কমিশনরা। পরে কাউন্সিল পরিচালনা কমিটির প্রধান আলহাজ্জ শওকত আলী নির্বাচিতদের নাম ঘোষণা করেন। তিনি বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিজয়ী ও বিজিত সবাই একসঙ্গে কাজ করতে হবে। তাই বিজয়ীরা বিজোয়ল্লাসে মাতোয়ারা না হয়ে বিজিতদের কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে।
এদিকে, কুয়েত বিএনপির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টরস শাকিরুল ইসলাম খান শাকিল। এক অভিনন্দন বার্তায় বলেন- নতুন নেতৃত্বে আগামী দিনে বহির্বিশ্বে অবৈধ সরকার পতন আন্দোলনে সাহসী ভূমিকা রাখবেন একই সঙ্গে কুয়েত বিএনপিকে এগিয়ে নিয়ে যাবেন।




