বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের শোভাযাত্রা
বিয়ানীবাজার সংবাদদাতা :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (৩ জানুয়ারি) বিকালে শোভাযাত্রা ও কেক কেটে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌরশহরে শোভাযাত্রা বের করেন সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রা শেষে দক্ষিণবাজারে কেক কেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মইনুল রশিদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য শাহিন আহমদ, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও সহ-সভাপতি লিমন আহমদ, পৌর ছাত্রদল নেতা এবাদ আহমদ, উপজেলা ছাত্রদল নেতা খায়রুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা দেলওয়ার হোসেন জাহেদ, উপজেলা ছাত্রদল নেতা সাইদুর রহমান আলমগীর, ময়জুল হক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান চৌধুরী ইমন, যুগ্ম-আহ্বায়ক আবিদ আহমেদ, আব্দুল হাসিব, হাবিবুর রহমান চৌধুরী ফাহিম ও জাহাঙ্গীর হোসেন, সদস্য মাজেদ আহমেদ, আবুল কালাম, মুছা আহমেদ, আমিনুল ইসলাম রুনু, সৈয়দ খালেদ আহমদ, পৌর ছাত্রদল নেতা সুনাম আহমদ, আসলাম হোসেন মনি, সদস্য সচিব আরিফুল ইসলাম রনি, রাসেল আহমদ, পাবেল আহমদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান, পৌর ছাত্রদল নেতা মোহাম্মাদ কাসেম, উপজেলা ছাত্রদল নেতা আফজল আহমেদ চৌধুরী, উজ্জ্বল, এমাদ আহমেদ, জুবের আহমেদ, মাসুম, রুবেল, শাহেদ, ফাহিম, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তানবির আহমদ, আফছার আহমেদ, শাহ আলম তানবির, শিমুল আহমেদ, আলী ফারহান, আব্দুর রাজ্জাক, আশরাফুল ইসলাম, সদস্য মাহফুজ আহমেদসহ সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।




