নানা আয়োজনে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিশ্বনাথ সংবাদদাতা :

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ। সোমবার (৪ জানুয়ারি) বেলা ২টায় উপজেলা বি আর ডি বি মিলনায়তনে এই আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবারক হোসাইনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ফারুক আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান লিলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলতাব হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য জহুর আলী মেম্বার।

বক্তব্য রাখেন- লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাজগীর আহমদ ইমন, সাধারণ সম্পাদক আকবর হোসেন, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়, সহ-সভাপতি শাহ মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা সৌমিত্র ধর, দেলোয়ার আহমদ, ফয়সল আহমদ, অলংকারী ইউনিয়ন ছাত্রলীগ নেতা বিজয় দাস, দশঘর ছাত্রলীগ নেতা সুজাদ আহমদ, ছাত্রলীগ নেতা জোয়ারের আহমদ পারভেজ, সামির আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগ নেতা নাসির আহমদ, ছাত্রলীগ নেতা সেলিম আহমদ, শাহীন আহমদ, দেলোয়ার আহমদ, সাহেদ আহমদ, শাহ কাওছার, কামরুজ্জামান, ফরহাদ আলী, ইউসুফ আলী, বকুল মিয়া, মো. মিছবাহ, শেখ সেবুল, এমরান আহমদ, আলী আহমদ, মিজানুর রহমান, রাহুল আহমদ, তামীম সুমন, রুবেল দেব, অমিত মালাকার, আবু বক্কর, আব্দুল মুক্তাদির সবুজ, নুরুল নাহিদ, তারেক আহমদ, মাহবুবুর রহমান রুবেল, মো. রাকিব আহমদ, নাহিদুল প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এদেশের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর সোনার বাংলা বিনির্মানের পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। তাই ছাত্রলীগ-ই হচ্ছে আগামীদিনে দেশ গড়ার প্রধান হাতিয়ার। এজন্য ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীদের লেখাপড়ার পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করতে হবে। এদেশের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ইতিহাসের প্রতিটি পরতে পরতে ছাত্রলীগের নাম স্বর্ণাক্ষরে লিখা রয়েছে।




