ছাত্রলীগ করতে হলে ভালো ছাত্র হতে হবে : পার্থ সারথি দাশ পাপ্পু
বিশেষ সংবাদদাতা :

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় স্থানীয় সিংগেরকাছ বাজারে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আক্তার হোসেন শেখ’র সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক আব্দুল কাইয়ুম ও আলমগীর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আলী হোসেন জুনেল।
স্বাগত বক্তব্য রাখেন- দৌলতপুর ইউনিয়ন ছাত্রনেতা আলা উদ্দিন ফয়সাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- যুগ্ম-আহবায়ক রুহেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা সৌমিত্র ধর, দেলোয়ার হোসেন ডায়মন্ড, সেলিম আহমদ, মহানগর ছাত্রনেতা ইমরান আহমদ, জাকির আহমদ, এম ডি লায়েছ মিয়া, উপজেলা নেতা কামরুজ্জামান, ইউসুফ আলী, নুরুল ইসলাম নাহিদ, নাহিদুল ইসলাম, তৌহিদ, দশঘর ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ সেবুল, সুয়েবুর রহমান, রাহুল আহমদ, খাজাঞ্চি ইউপি ছাত্রলীগ নেতা রুবেল দেব, অমিত মালাকার, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগ নেতা তারেক আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা জুনায়েদ আহমদ সাদ্দাম, দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন, সাহেদ আলম রনি, লিটন আহমদ, রনি খান, সৈয়দ মিজানুর রহমান, ইকবাল হোসেন, জাকির আহমদ, শাকিল আহমদ, তোফায়েল আহমেদ, ইসমাঈল হোসেন, সায়েক খান, মাসুম খান, শাকিল আহমদ, তাসনুম, ওয়াজেদ মিয়া, গুলজার আহমদ, ইয়াকুব আলী, ফাহিম আহমদ ইমন, শাহ আলম, জুবায়ের, দিলদার জাবের খান, পারভেজ আহমদ, তানভির খান, সায়েক আহমদ, সাইদুল ইসলাম, আব্দুর রহিম সুলতান, সাদ্দাম হোসেন, শেখ সাজেদ প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীর এই আনন্দঘন পরিবেশে জয়বাংলা স্লোগান তুলে ছাত্রলীগ নেতাকর্মীরা অনুষ্ঠানকে অনাড়ম্ভর করে তুলেন এবং ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু বলেন- ছাত্রলীগ করতে হলে ভালো ছাত্র হতে হবে। বঙ্গবন্ধু আদর্শের মেধাবী ছাত্ররাই আগামীদিনে ছাত্রলীগের নেতৃত্ব দিবে- উল্লেখ করে তিনি বলেন- কোন অপরাধীর স্থান বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগে হবে না। আমার মেয়াদ কালে বিশ্বনাথের ৮ ইউনিয়নে দলের পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন হবে।




