জেলা ও মহানগর আ.লীগের কমিটিকে আনোয়ারুজ্জামান চৌধুরী’র অভিনন্দন
সময় সিলেট ডেস্ক :

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নব নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
শুক্রবার (৮ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি নব-গঠিত সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দকে মুজিবীয় শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান।
আনোয়ারুজ্জামান চৌধুরী শুভেচ্ছা বার্তায় আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- পরীক্ষিত, ত্যাগী ও কর্মীবান্ধব এই নেতৃত্বের মধ্য দিয়ে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ প্রাণ ফিরে পেয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন- আমার বিশ্বাস নতুন নেতৃত্বের মাধ্যমে দলে গণতন্ত্রের সঠিক চর্চা ও বিকাশের পাশাপাশি অতীতের যে কোন সময়ের চেয়ে দল আরও সুসংগঠিত হবে।




