বালাগঞ্জে ইউনিটি ক্রিকেট ক্লাবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন
সময় সিলেট ডেস্ক :

বালাগঞ্জে ইউনিটি ক্রিকেট ক্লাবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের পূর্বের মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটি ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ এমরানুর রহমান ইমরান।
ক্লাবের সাধারণ সম্পাদক লিটনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (সাবেক) সাহাজ উদ্দিন সাজু, প্রতিষ্ঠাতা সদস্য মো. সিরমান উদ্দিন, সাংবাদিক এস এম হেলাল, সদস্য দৌলত আহমদ এবিন, ডা. এনামুল হক, এনামুল হক মকদ্দুস, সদস্য ও খেলোয়াড়, খায়রুল ইসলাম, মারুফ আহমদ, রেজাউল করিম জুলকান, মোস্তাক হোসেন দিপু, হাসান রশিদ, শরিফ বিন তাজ, ইমামুল হক চৌধুরী ইমানি, গফফার হোসেন টিপু, নাজমুল হক জামিল, কামরান আহমদ, মুক্তাদিরুর রহমান মুক্তা, রুহিন আহমদ, কামিল আহমদ, আতিকুল হক তানভির, ওয়াহিকুল হক তাহমিদ, সাইদ খান, আদনান খান, নাইম খান,রফিকুল ইসলাম সায়েম প্রমুখ।
এর আগে ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও বেলুন উড়িয়ে বছর ব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করা হয়।




