গোলাপগঞ্জে গ্যাস লাইন লিকেজ : জনমনে আতঙ্ক
গোলাপগঞ্জ সংবাদদাতা :

গোলাপগঞ্জের পৌর শহরের চৌমুহনী এলাকায় ড্রেনের উন্নয়নের কাজ করতে গিয়ে গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়ে লিকেজের সৃষ্টি হয়। এ খবর পৌর শহরে ছড়িয়ে পড়লে জনসাধারণের মধ্যে আতংক দেখা দেয়।
শুক্রবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে গোলাপগঞ্জ চৌমুহনীর ভাই ভাই রেস্টুরেন্টের সামনে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আশপাশ থেকে লোকজনকে সরিয়ে দেয় এবং আশেপাশে কেউ আগুন না ধরাতে মাইকে আহবান করে।
এ সময় দুর্ঘটনা এড়াতে উপজেলায় প্রায় ঘন্টা খানেক বিদ্যুৎ বিদ্যুৎ করা হয়। পরে খবর পেয়ে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এসে গ্যাস লাইনের লিকেজ মেরামত করলে পৌরবাসীর আতংকের অবসান ঘটে।




