সিলেট আ.লীগের কমিটিকে স্বাগত জানিয়ে জেলা যুবলীগের আনন্দ মিছিল
নগর সংবাদদাতা :

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সিলেট জেলা যুবলীগ।
শনিবার (৯ জানুয়ারি) রাত ৮ টায় নগরীর জেলা পরিষদের সামন থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জিন্দাবাজারে গিয়ে শেষ হয়।
সিলেটে জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ এর নেতৃত্বে মিছিলে জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল ৮ জানুয়ারী শুক্রবার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে সিলেট মহানগর আওয়ামী লীগের ৭৫ সদস্য এবং জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে ২০১৯ সালের ৫ ডিসেম্বর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান সভাপতি ও সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিনকে জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। মহানগরে আগের জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদকে সভাপতি এবং যুগ্ম-সম্পাদক অধ্যাপক জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর তাদের দায়িত্ব দেয়া হয় পূর্ণাঙ্গ কমিটি গঠনের। তারা গত ১৫ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেন।




