সিলেট জেলা ও মহানগর আ’লীগের কমিটিকে সাউথ লন্ডন যুবলীগের শুভেচ্ছা
সময় সিলেট ডেস্ক :

নবগঠিত সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের সাউথ লন্ডন যুবলীগের নেতৃবৃন্দ।
সাউথ লন্ডন যুবলীগের সভাপতি মুজাহিদ আহমেদ লিটন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানা স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় ‘জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খানসহ পূর্ণাঙ্গ কমিটি এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ পূর্ণাঙ্গ কমিটির নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে মুজিবীয় শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
শনিবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এই শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ আরও বলেন- সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি সিলেটের জনগণকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি। আমার বিশ্বাস নতুন নেতৃত্বের মাধ্যমে দলে গণতন্ত্রের সঠিক চর্চা ও বিকাশের পাশাপাশি অতীতের যে কোন সময়ের চেয়ে দল আরও সু-সংগঠিত হবে।




