বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেট জেলা যুবলীগের শ্রদ্ধাঞ্জলি
সময় সিলেট ডেস্ক :

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা যুবলীগ নেতৃবৃন্দ।
রোববার (১০ জানুয়ারি) সিলেট জেলা পরিষদের স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সসময় সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি এবং সাধারণ সম্পাদক মো. শামীম আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৯০ দিন পাকিস্তানের কারাগারে বন্দী থাকার পর বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন ও নয়াদিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। এরপর থেকে ১০ জানুয়ারিকে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হচ্ছে।




