সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির নবীণবরণ ও বিদায় সংবর্ধনা
সময় সিলেট ডেস্ক :

সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির উদ্যোগে সিলেট বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রারগণকে বরণ ও সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মাওলানা মুহাম্মদ রফিক আহমদের অবসর গ্রহণ উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর শিবগঞ্জস্থ একটি অভিজাত হোটেলে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মাওলানা মুহাম্মদ রফিক আহমদ বলেন- আজকে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই অনুষ্ঠান থেকে আমি বিদায়ী সংবর্ধনা নিলেও আপনাদের হৃদয়ে বেঁচে থাকতে চাই। তিনি বলেন- নবীণদের আগমণ সংগঠনেক আরো সমৃদ্ধ করবে। তাই সংগঠনের সুনাম ও ঐতিহ্য রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।
সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিষ্ট্রার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কাজী মাওলানা মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ রফিক আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিষ্ট্রার সমিতির যুগ্ম-সম্পাদক কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সমিতির সহ-সভাপতি কাজী মাওলানা ক্বারী গোলাম আহমেদ, সহ-সভাপতি কাজী মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম-সম্পাদক কাজী মাওলানা আব্দুল মান্নান, কাজী মাওলানা আব্দুস সামাদ, কাজী মাওলানা মো. আব্দুর রহীম মজুমদার, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মো. আব্দুল জলিল খান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সমাজকল্যাণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল মান্নান, সদস্য কাজী মাওলানা নাজমুল হক, কাজী মাওলানা আবুল কালাম আজাদ, কাজী মাওলানা জাবেদ আহমদ, কাজী মাওলানা এরশাদ মিয়া, কাজী মাওলানা আব্দুল কাইয়ুম।
সংবর্ধিত সিলেট বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্ট্রার রেজিস্ট্রারগণ হলেন- কাজী মাওলানা মো. রফিক আহমদ, কাজী মাওলানা ক্বারী জাবেদ আহমদ, কাজী মাওলানা আব্দুল কাইয়ুম, কাজী মাওলানা মিশকাতুর রহমান জয়নাল, কাজী মাওলানা এরশাদ মিয়া, কাজী মাওলানা মো. আব্দুস সালাম, কাজী মাওলানা মো. আমিনুল ইসলাম, কাজী মাওলানা মো. আবুল কালাম আজাদ, কাজী মাওলানা মো. আব্দুল মোমিন, কাজী মাওলানা আলীম উদ্দিন, কাজী মাওলানা জুবায়ের আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- কাজী মাওলানা আব্দুল মুকিত এবং অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মাওলানা মুহাম্মদ রফিক আহমদ।




