আজ সিলেট মহানগর বিএনপি’র মানববন্ধন
সময় সিলেট ডেস্ক :

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, পৌর নির্বাচনে ভোট ডাকাতি ও অদক্ষ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে। আজ সোমবার ১১ জানুয়ারী বেলা ১২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির উদ্যোগে এক মানববন্ধন কর্মসুচীর আয়োজন করা হয়েছে।
মানববন্ধনে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য মহানগর বিএনপির আওতাধীন ২৭টি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেক নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক।




