সিলেটে র্যাব সেবা সপ্তাহে শিক্ষা সহায়তা ও বই বিতরণ
সময় সিলেট ডেস্ক :

মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে র্যাব ফোর্সেস সদর দপ্তর ১ জানুয়ারি থেকে প্রথম ৭ কর্মদিবসকে ‘র্যাব সেবা সপ্তাহ’ ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট কর্তৃক আয়োজিত কর্মসূচির ৭ম দিন হিসেবে সোমবার দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান ও বই বিতরণ করা হয়।
শিক্ষা সহায়তা প্রদান ও বই বিতরণের উদ্বোধন করেন- র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মূসা মো. শরীফুল ইসলাম পিএসসি, এএসসি।
ব্যাটালিয়ন সদরের এ কর্মসূচির আওতায় ৫ জন দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান ও বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম।




