যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা আসাদের পক্ষে বিয়ানীবাজারে শীতবস্ত্র বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান আসাদের পক্ষ থেকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পাতারি ও চাতল গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যার পর এসব গ্রামের প্রায় অর্ধশতাধিক অসচ্ছল পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সদস্য হুমায়ুন কবির রুবেল, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা তুহিন তাপাদার সৌরভ, উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদুল হল তাহমিদ, রুমেল আহমদ মুন্না, রাহাদ আহমদ সামি ও শিব্বির আহমদ প্রমুখ।




