বিএনপি নেতা লুৎফুর স্মরণে গোয়াইনঘাটে শোক সভা
সংবাদ বিজ্ঞপ্তি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবী মো. লুৎফুর রহমান ছিলেন একজন ত্যাগী আদর্শবান নেতা। আমৃত্যু তিনি দলের নিবেদিত কর্মী। জুলুম, নির্যাতন নিপিড়ন কখনো দলীয় আদর্শ থেকে সরাতে পারেনি। আন্দোলন, সংগ্রামসহ দলীয় সকল কর্মকান্ডে তিনি আমৃত্যু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কল্যানে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেছেন। তার অকাল মৃত্যুতে গোটা গোয়াইনঘাটবাসী যেভাবে একজন বলিষ্ট রাজনৈতিবীদকে হারালো ঠিক বিএনপিও একজন আদর্শকর্মিকে হারালো। তার এ শূন্যস্থান কখনই পুরণ হওয়ার নয়।
তিনি বুধবার (১৩ জানুয়ারি) সদ্য প্রয়াত গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবী মো. লুৎফুর রহমান স্মরণে নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি কর্তৃক আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. বশির আহমদের সভাপতিত্বে ও নন্দীরগাওঁ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আয়ুব আলীর পরিচালনায় সালুটিকরস্থ নন্দীরগাঁও ইউনিয়ন ভবন মাঠে আয়োজিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওসমান গনি, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. জসিম উদ্দিন, আব্দুল মতিন, রফিকুল ইসলাম শাহপরান, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, এডভোকেট আহমদ রেজা, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, জেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান কছির মিয়া, খালেদ আহমদ, হাজী খলিক আহমদ ইউপি সদস্য কামাল উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন বিএনপির আহবায়ক শামসুদ্দিন আল আজাদ,পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুল মালিক, গোয়াইনঘাট উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস কামরুল, বিএনপি নেতা ও বিশিষ্ট মুরব্বি আব্দুস সোবহান, হাজী আতাউর রহমান, মানিক মিয়া, সিরাজুল ইসলাম ফকির, নছির আহমদ, মজর আলী, লুৎফুর রহমান (সাবেক মেম্বার) মতিউর রহমান মেম্বার, হাজীর আলী, সিরাজুল ইসলাম, আলিম উদ্দিন, সৈয়দ হেলাল আহমদ বাদশাহ, নন্দীরগাওঁ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইব্রাহিম আলী, জিয়াউল হক জিয়া,ডাক্তার আমিনুর রহমান, আব্দুল হাসিম চৌধুরী, আপ্তাব, হাজী রফিক আহমদ আলী, নিজাম উদ্দিন, নিজাম উদ্দিন মেম্বার, আশারাফ হোসেন বেলাল, আব্দুল কাদির, ইনসাদ হোসেন, তেরা মিয়া, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. ফরিদ আহমদ।
নন্দীরগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. খলিলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. আমির মিয়া, সহ-সভাপতি মো. জফুর মিয়া, নন্দীরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান এমাদ, সাধারন সম্পাদক বিলাল উদ্দিন চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মুমিন, বদরুল ইসলাম বদর,নন্দীরগাঁও ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন, ছাত্র দলনেতা রুহুল আমিন, কবির আহমদ, ওলিউর রহমান, ইমাম উদ্দিন, রফিক উদ্দিন প্রমুখ।




