সিলেট-৩ আসনে নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব
সময় সিলেট ডেস্ক :

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আজ শনিবার (১২ জুন) দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। সদ্য প্রয়াত সাংসদ মাহমুদ উস-সামাদ চৌধুরী’র মৃত্যুতে শূন্য হওয়া সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থী হিসেবে সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।




