সাংবাদিক সুফিয়ানকে বিভিন্ন মাধ্যমে হুমকী : থানায় ডায়েরি
বিশেষ সংবাদদাতা :
সংবাদ প্রচারের জেরে বিভিন্ন মাধ্যমে হুমকী প্রদান করা হচ্ছে মর্মে সিলেটের বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়রি করেছেন সাংবাদিক সুফিয়ান আহমদ।
সোমবার (১৪ জুন) রাতে তিনি থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন- ১৩ জুন রাতে সড়ক দূর্ঘটনায় সাহেদ আহমদ দিপু নামে এক যুবক মারা যাওয়ার খবর তিনি দৈনিক শ্যামল সিলেট পত্রিকা রিপোর্ট ও তার ব্যাক্তিগত ফেইসবুক আইডিতে পোস্ট করেন। এরপর থেকে তার মেসেঞ্জারে Marz Bond ও Md. Adnan নামে দুইটি আইডি থেকে অকথ্যভাষায় গালিগালাজ ও পৌরশহরে আসলে কেটে টুকরো টুকরো করার ক্রমাগত হুমকী আসতে থাকে। বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে তিনি আইনী সহযোগিতা কামনা করেছেন।
সুফিয়ান আহমদ জানান- সোমবার রাত ১১টার দিকে জিডি করে আসার পর থেকে আদনান নামে পরিচয় দিয়ে 01799707842 মোবাইল নাম্বার থেকে আবারও গালিগালাজ করা হচ্ছে।
এবিষয়ে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান- বিষয়টি তারা গুরুত্ব দিয়ে দেখছেন।





