বাংলাদেশ ব্যাংক নিবাস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন নির্বাহী পরিচালক মো. আবুল বশর
বিশেষ সংবাদদাতা :

বাংলাদেশ ব্যাংক নিবাস কল্যাণ সমিতি ও বাংলাদেশ ব্যাংক নিবাস জামে মসজিদ কমিটির উদ্যোগে নিবাস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার (২৫ জুন) বাদ জুম্মা নিবাস মসজিদ চত্বরে আম্রপালি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন- বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বশর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, ডিজিএম (প্রশাসন-১) খালেদ আহমদ, ডিজিএম (প্রশাসন-২) এ.টি.এম আব্দুল্লাহ, ডিজিএম ও অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি জাবেদ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নিবাসের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলী আকতার, নিবাস জামে মসজিদ কমিটির সভাপতি মো. ফখরুল ইসলাম, সেক্রেটারি মো. নুর আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল কাইয়ুম, নিবাস কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ফাহিম মিয়া, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সাধারণ সম্পাদক রান্টু চন্দ্র দাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক মো. আবুল বশর প্রতি বছর সবাইকে কমপক্ষে একটি করে গাছ লাগানোর আহবান জানান। তিনি নিবাস চত্বরে লাগানো গাছের নিয়মিত সঠিকভাবে পরিচর্যা করার নির্দেশ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম বলেন- নিবাসের খালি পড়ে থাকা সকল জায়গা আবাদ করতে হবে। ফলজ, বনজ ও ঔষধী গাছের পাশাপাশি সবজি চাষ করতে নিবাস কল্যাণ সমিতি ও মসজিদ কমিটির সদস্যদের তিনি পরামর্শ দেন।
ডিজিএম (প্রশাসন) খালেদ আহমদ বাংলাদেশ ব্যাংক নিবাসে পরিকল্পিতভাবে পেপে বাগান, পেয়ারা বাগানের পাশাপাশি বাহারি রকমের ফুলের বাগান গড়ে তুলায় সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন।
ডিজিএম এ.টি.এম আব্দুল্লাহ বলেন- জিএম স্যারদের সরাসরি নির্দেশনায় নিবাসকে সবুজায়নের কাজ চলছে।
ডিজিএম জাবেদ আহমদ নিবাসকে পরিচ্ছন্ন সবুজ চত্বরে গড়ে তুলতে ভূমিকা রাখার জন্য নির্বাহী পরিচালক মো. আবুল বশর ও মহাব্যবস্থাপকগনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি কনিকস নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ প্রত্যেকে আলাদাভাবে একটি গাছের চারা রোপণ করেন।
কনিকস ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ হতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করায় নির্বাহী পরিচালক মো. আবুল বশর-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একইদিন বাংলাদেশ ব্যাংক স্কুল চত্বরেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বশর।
এ সময় বাংলাদেশ ব্যাংকের জিএম মো. সিরাজুল ইসলাম, ডিজিএম খালেদ আহমদ, জাবেদ আহমদ, বাংলাদেশ ব্যাংক স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম, সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, বিদ্যালয় কমিটির সদস্য মো. নুর আহমদ, জুমারা বেগম ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।




