হাবিবুর রহমান হাবিবকে স্বর্ণের নৌকা ও কোরআন শরিফ উপহার দিলেন চেয়ারম্যান হাবিব হোসেন
বিশেষ সংবাদদাতা :

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিবকে স্বর্ণের নৌকা ও কোরআন শরিফ উপহার দিয়েছেন- দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন।
শুক্রবার (২৫ জুন) রাতে স্থানীয় উপহার কমিউনিটি সেন্টারে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী সভায় চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনের পক্ষথেকে তার বড় ছেলে রায়হান হোসেন ও তৃতীয় ছেলে রাহাত হোসেন নৌকার সাংসদ পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিবের হাতে নৌকা তুলে দেন।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভায় পবিত্র কোরআন শরিফ উপহার দেন চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন।




