ফরহাদ-লুকমানের নেতৃত্বে সিলেট জেলা ছাত্র জমিয়তের আহবায়ক কমিটি
বিশেষ সংবাদদাতা :

কোভিড-১৯ এর পরিস্থিতির কারণে সিলেট জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল নির্ধারিত তারিখে না করায় মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাই পুরাতন কমিটির বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার (৩০ জুন) ছাত্র জমিয়তের কেন্দ্রীয় কমিটির সভাপতি এখলাসুর রহমান ও সাধারণ সম্পাদক হুজাইফা ওমর স্বাক্ষরিত হাফিজ ফরহাদ আহমদ-কে আহবায়ক ও লুকমান হাকীম-কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- যুগ্ম-আহবায়ক রিয়াজ উদ্দীন, রশিদ আহমদ, মারুফুল হাসান, সদস্য জাকির হোসাইন, ফয়সাল আহমদ, ফাহিম আহমদ সুমন, হিফজুর রহমান, উবায়দুল্লাহ, মুশতাক আহমদ, আতিকুর রহমান, আব্দুর রহমান রুবেল, সাদিকুর রহমান, রাসেল আহমদ।




