সিলেটের ৩২ এলাকায় শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সময় সিলেট ডট কম

সিলেট নগরীর ৩২টি এলাকায় শুক্রবার (৯ জুলাই) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেসব এলাকা হচ্ছে- মির্জাজাঙ্গাল, রামের দিঘীরপাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালাদিঘীর পাড়, নবাব রোড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, কীন-ব্রীজ, কাজির বাজার, তেলিহাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবী বাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, সুবিদ বাজার (আংশিক) ইত্যাদি এলাকাসমূহ।
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প-১, সিলেট কর্তৃক শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নতুন ৩৩ কেভি বাস সেকশনে সংযোগ প্রদানের জন্য নতুন ৩৩ কেভি লাইন নির্মাণের স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করার কথা জানিয়েছেন বিদ্যুতের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী।




