করোনায় মারা গেলেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম-পরিচালক নির্মল কুমার দেব
বিশেষ সংবাদদাতা :

বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম-পরিচালক, সিলেট নগরীর রায়নগর দর্জিপাড়া নিবাসী বাবু নির্মল কুমার দেব করোনা উপসর্গে আজ সকাল ৮টায় সিলেটের পার্ক মেডিকেল হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছেন। উল্লেখ্য, তাঁর শৈশব কৈশোর কেটেছে নগরীর যতরপুর এলাকায়।
শোক প্রকাশ :
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বশর এক শোকবার্তায় ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম-পরিচালক বাবু নির্মল কুমার দেব-এর মৃত্যুতে ব্যাংক পরিবারের পক্ষ হতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, সিলেট-এর সভাপতি মো. জাবেদ আহমদ ও সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য পৃথক এক বিবৃতিতে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের প্রাক্তন সদস্য অবসরপ্রাপ্ত যুগ্ম-পরিচালক বাবু নির্মল কুমার দেব-এর পরলোকে গভীর শোক প্রকাশ করেছেন।




