ফুলবাড়িতে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাস্ক বিতরণ
কুড়িগ্রাম সংবাদদাতা :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণের উদ্বোধন করেন প্রধান শিক্ষক মোরশেদ আলম। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে উপজেলার নাওডাঙ্গা পুলের পার বাজারে রাস্তায় ঘুরে মাস্ক বিতরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগের মোছাব্বীর রহমান হ্যাভেন, শামীম আহমেদ, লোকমান হোসেন, মমিনুর রহমান মমিন, রিদয়, মাসুদ, আলমগীর’সহ আরও অনেকে।

উপজেলা ছাত্রলীগের মোছাব্বীর রহমান হ্যাভেন জানান- মুজিবশতবর্ষ উপলক্ষে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন ও সংগ্রাম বাস্তবায়নে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাজু আহমেদ ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন ভাইয়ের নির্দেশক্রমে আমরা ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ বৃক্ষরোপণ ও মাস্ক বিতরনের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের কার্যক্রমের এ ধারা অব্যাহত থাকবে।




