শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন এসএমপির এটিএসআই আমিন
সময় সিলেট ডেস্ক :

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. আব্দুল আমিন বাংলাদেশ পুলিশের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ২০১৯-২০ অর্থবছরের জন্য তিনি এ পুরস্কারে ভূষিত হন।
রোববার (১১ জুলাই) রাতে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন- ২০১৯-২০ সালে এসএমপি ট্রাফিক পুলিশে পেশাগত দক্ষতা, যোগ্যতা, সততা, ভাল আচরণ, নেতৃত্ব’সহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক ১৯টি সূচকে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার পান। বাংলাদেশ পুলিশে এ বছরই শুদ্ধাচার পুরস্কারের প্রবর্তন হয়েছে।
এদিকে পুরস্কার প্রাপ্তিতে এটিএসআই মো. আব্দুল আমিন অভিনন্দন জানিয়েছেন এসএমপির সর্বস্তরের পুলিশ সদস্যরা।




