কোম্পানীগঞ্জের ধলাই নদীতে অভিযান : ৩ লাখ টাকা জরিমানা আদায়
কোম্পানীগঞ্জ সংবাদদাতা :

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন করার সময় টাস্কফোর্সের অভিযানে ছয়টি নৌকাকে পঞ্চাশ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১২ জুলাই) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোবাইল কোর্টের অভিযানে নেতৃত্বে দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী। এ সময় অভিযানে সহযোগিতা করে বিজিবি ও পুলিশ।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী বলেন- ‘ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলনের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’




