সিলেটের নাইওরপুলে ভারতীয় ঔষধসহ এক চোরাকারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার :

সিলেট নগরীর নাইওরপুল থেকে ভারতীয় ঔষধ’সহ এক চোরাকারবারিকে গ্রেফতার করছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় ভারতীয় তৈরি বিভিন্ন ঔষধ ও বহনকারী সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত দুলাল আহমদ দুলাই (৪২) শাহপরান রহ. থানাধীন খাদিমনগর এলাকার সিরাজনগর গ্রামের মৃত ফয়েজ মিয়ার ছেলে।
এর আগে বৃহস্পতিবার সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর নাইওরপুল পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে ডিবি। এ সময় ভারতীয় তৈরি ৭১ বোতল Practin Syrup এবং ১৫০টি Compound Dithronal Ointmental Derobin ক্রিম’সহ সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়- দুলাল আহমদ দুলাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে জব্দকৃত ভারতীয় ঔষধের মালিক জকিগঞ্জের উত্তরকূল খাজিরপাড়া গ্রামের মইন মিয়ার ছেলে আজাদ আহমদ। অন্যান্য চোরাকারিদের সহযোগিতায় জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা দিয়ে ঔষধগুলো ভারত থেকে দেশে আনা হয়। পরে ঔষধগুলো বিক্রয়ের জন্য সিলেট শহরে নিয়ে আসে।




