বিশ্বনাথে উপকারভোগীদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ
বিশ্বনাথ সংবাদদাতা

সিলেটের বিশ্বনাথ উপজেলায় উপকারভোগীদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) স্থানীয় রামসুন্দর অগ্রগামি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ চাল বিতরণ করা হয়।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে বিতরণ পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক সুমন চন্দ্র দাস, সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান। সভা শেষে ৪শ ১৮ জন উপকারভোগীদের মধ্যে ১০ কেজি করে ৪টন ৮০ কেজি চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল জলিল হিরণ প্রমুখ।




