বরইকান্দিতে কাইয়ুম চৌধুরীর খাদ্যসামগ্রী বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :

সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাইয়ূম চৌধুরীর উদ্যোগে শনিবার (১৭ জুলাই) বিকেলে দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য কোহিনূর আহমদ-এর তত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-, বিএনপি নেতা সাহেদুল ইসলাম বাচ্চু, আলী আব্বাস, হাবিবুর রহমান মাসুম, রফিক মিয়া, কামাল উদ্দিন, যুবদল নেতা নাছিম আহমদ, আক্তার হোসেন, ইসলাম’সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।




