পাইকগাছার ১ হাজার দরিদ্র খামারী পেলেন উন্নতমানের গো-খাদ্য
পাইকগাছা সংবাদদাতা

পাইকগাছায় করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র খামারীদের মাঝে উন্নতমানের গো-খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব গো-খাদ্য বিতরণ করা হয়।
টানা লকডাউনে একদিকে যেমন কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, তেমনি ক্ষতিগ্রস্থ হয়েছে অসংখ্য খামারি। বিশেষ করে বসত বাড়িতে কিংবা ছোট ছোট খামার করে গরু, ছাগল ও হাঁস-মুরগী পালন করছেন, এলাকায় এমন অনেক ক্ষুদ্র ও মাঝারি ধরণের খামারী রয়েছেন যারা এই লকডাউনের মধ্যে গো-খাদ্য যোগাড় করতে হিমসিম খাচ্ছে। এমন ১হাজার খামারিদের জন্য উন্নত মানের গো-খাদ্যের ব্যবস্থা করেছেন উপজেলা প্রশাসন।
প্রশাসনের পক্ষথেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলার ১০টি ইউনিয়নের ১হাজার দরিদ্র খামারীদের মাঝে বিতরণ করেছেন উন্নতমানের গো-খাদ্য। প্রতিটি খামারী পেয়েছেন ৫ কেজি গমের ভুসি, ৫ কেজি অটো কুড়া ও ২ কেজি সরিষার খৈল।




