সোনাহাট স্থলবন্দরে আমদানি-রফতানি ৫ দিন বন্ধ ঘোষণা
কুড়িগ্রাম সংবাদদাতা :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন- সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফা জামান জানান- ইমিগ্রেশন চালু না থাকায় এ বন্দর দিয়ে শুধু পণ্য আমদানি-রপ্তানি হয়। সরকারি ছুটিতে সোনাহাট স্থলবন্দর দিয়ে ৫ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বন্ধের বিষয়টি পত্র দিয়ে দু-দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারি রাজস্ব কর্মকর্তা মশিউল আলম জানান- সরকারি ছুটি সহ আগামী ২০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার (২৫ জুলাই) পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।




