দেশবাসীকে আনোয়ারুজ্জামান চৌধুরী’র ঈদ শুভেচ্ছা
বিশেষ সংবাদদাতা :

শেখ জাফর আহমদ, যুক্তরাজ্য থেকে : যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অভিবক্ত বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথের আওয়ামী লীগের প্রেরণার উৎস, সিলেট-২ আসনের আগামী দিনের সম্ভাব্য নৌকার কান্ডারী, জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী বৃহত্তর সিলেট এবং বাংলাদেশের সর্বস্থরের জনগনকে বিশ্ব মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় আনোয়ারুজ্জামান চৌধুরী আক্ষেপ করে বলেন— বৈশ্বিক করোনা মহামারীর জন্য দীর্ঘদিন যাবৎ দেশে যেতে পারছি না। দেশের মানুষজন এবং আমার প্রাণাধিক প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে খুব বেশি মিস করছি। যদিও মহামারীর জন্য দেশে যেতে পারছি না, তারপরও আমার মন সর্বদা দেশেই পড়ে থাকে।
তিনি বলেন— ডিজিটালাইজেশনের এই যুগে নিজের দায়বোধ থেকে আমি প্রতিনিয়ত ভার্চুয়ালী নেতাকর্মী এবং দেশের মানুষের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি। পারিপার্শ্বিক অবস্থা কিছুটা শীতল হলেই শীঘ্রই দেশে আসছি।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন— করোনাভাইরাস মহামারীর সব অন্ধকার কাটিয়ে ঈদুল আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন— এবার ঈদুল আযহা এমন এক সময়ে আমরা পালন করতে চলেছি, যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র আমাদের দেশসহ বিশ্বের সকল মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব, দলীয় নেতাকর্মী ও পরিচিতজন অনেকেই আক্রান্ত। ইতোপূর্বে এই ভাইরাসে আমরা অনেকেই আপনজনকে হারিয়েছি। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই সকল প্রকার স্বাস্থ্যবিধি এবং সরকারি নীতিমালা মেনে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করতে তিনি সকলের প্রতি আহবান জানান।




