ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী
স্টাফ রিপোর্টার :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ’সহ সম্মানিত সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন- সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
পবিত্র ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে সকল প্রকার সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থান থেকে কল্যাণকাজের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
ঈদুল আযহা উপলক্ষে ‘দৈনিক সময় সিলেট’-এ প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন- শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আযহা। তাই আসুন, আমরা সকলে পবিত্র ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।
তিনি আরও বলেন- প্রতি বছর এ উৎসব পালনের মধ্য দিয়ে সচ্ছল মুসলমানগণ কোরবানি পশুর গোশত আত্মীয়-স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। প্রতিবারের মতো এবারও ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে।
শফিকুর রহমান চৌধুরী বলেন- এবার ঈদুল আযহা এমন একটি সময়ে আমরা পালন করতে চলেছি- যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। তাই, করোনা চ্যালেঞ্জ মোকাবেলার মধ্যদিয়েও প্রিয়জনদের সাথে সকল প্রকার সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহবান জানিয়েছেন সাবেক এই সংসদ সদস্য।
তিনি ঈদুল আযহার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন।




