ইতালির পাদোভায় কমুনে নির্বাচনে প্রথম হয়েছেন হোসাইন মোহাম্মদ নাহিদ রিবিন
ইতালি সংবাদদাতা

ইতালির পাদোভায় অনুষ্ঠিত কন্সিলিউরে দি কমুনে নির্বাচনে প্রথম স্থান অধিকার করে সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেছেন হোসাইন মোহাম্মদ নাহিদ রিবিন।
গত ১৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এই নির্বাচনে পঞ্চাশটি দেশের মোট ২৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে দু’জন প্রার্থী ছিলেন। চারজন মহিলা এবং বার জন পুরুষ প্রার্থী এই নির্বাচনে জয়ী হয়ে কমুনে দি কনসিলিওর সদস্য হবেন সর্বমোট প্রাপ্ত ভোটের ক্রমিক অনুসারে। শ্রীলংকা ,ফিলিপিন, আলবানিস, মরোক্ক ,পাকিস্তান, ইন্ডিয়া, চীন এবং কোস্তা দি অবোরোই দেশের প্রার্থীকে পিছনে ফেলে বাংলাদেশী প্রার্থী রিবিন সর্বোচ্চ ৫১৪ ভোট পেয়ে প্রথম স্থান দখল করেছেন।
বিজয়ী প্রার্থী হোসাইন মোহাম্মদ নাহিদ রিবিন সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে, প্রবাসী বাংলাদেশী প্রার্থীর এই বিজয় পুরো ইতালিতে বাংলাদেশিদের জয় বলে উল্লেখ করেন পাদোভা প্রবাসী বাংলাদেশিরা। এই জয়ে পাদোভায় বাংলাদেশিদের অবস্থান আরো সুদৃঢ় হয়েছে এবং আগামীতে প্রবাসী বাংলাদেশিরা ইতালির মূল ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।




