সরকার করোনা মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে: ব্যারিস্টার খোকন
নোয়াখালী সংবাদদাতা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন- সরকার করোনা মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। করোনা বিএনপি আর খালেদা জিয়া নয় যে, পুলিশ দিয়ে পিটিয়ে ঠান্ডা করা যাবে।
মঙ্গলবার (২০ জুলাই) দুপুর দেড়টার দিকে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় করোনা আক্রান্তদের সহযোগিতা, টিকা রেজিস্ট্রেশন, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করার জন্য করোনা হেল্প ডেস্ক ও অক্সিজেন ব্যাংক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন- দেশের মানুষ চরম দুখ কষ্টে আছে। লকডাউনে সরকার আর্থিক ও খাদ্য সহায্য করছে না।
চাটখিল উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রহমান প্রমুখ।




