বিয়ানীবাজারে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ : অর্ধশতাধিক আহত
বিয়ানীবাজার সংবাদদাতা

বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর ও টিকরপাড়া এলাকাবাসীর মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষে পুলিশ’সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
শনিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- তিনদিন আগে এক সিএনজি চালককে মারধরের ঘটনার জের ধরে শনিবার দুপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। এ সময় দুই গ্রামের মসজিদের মাইকে সংঘর্ষের ঘটনা প্রচার করা হয়। এর আগে দুই গ্রামের মধ্যে গত তিনদিন থেকে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার রাতেও এ নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছিল।
খবর পেয়ে বিয়ানীবাজার চারখাই পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে বিয়ানীবাজার থানা পুলিশ ও সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জাকির ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এখন ঘটনাস্থলে পুলিশ রয়েছে। প্র
ত্যক্ষদর্শীরা জানিয়েছেন- সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিয়ানীবাজার থানা পুলিশ’সহ অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।




