সাবেক অর্থমন্ত্রী মুহিত-এর রোগমুক্তি কামনায় জেলা আ.লীগের দোয়া মাহফিল
নগর সংবাদদাতা

করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বর্ষীয়ান জননেতা আবুল মাল আবদুল মুহিত-এর রোগমুক্তি কামনায় সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (২৮ জুলাই) বাদ আসর সিলেট জজকোর্ট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট শাহ মো. মোসাহিদ আলী, যুগ্ম-সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মবশ্বির আলী, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ শাহীন, উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাকুর রহমান মফুর, হাবিবুর রহমান হাবিব, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, আনহার মিয়া, এডভোকেট নুরে আলম সিরাজী, এডভোকেট আফসর আহমদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ।
এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম।




