আল্লামা নূর উদ্দিন গহরপুরী রহ. সহধর্মিণী’র ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার

জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা হাফিজ নূর উদ্দিন গহরপুরী রহ.-এর সহধর্মিণী জাহানারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল পৌনে ১১ টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছরের এ বৃদ্ধা মারা যান। মৃত্যুকালে তিনি ২ মেয়ে ও ১ ছেলে, নাতি-নাতনী’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, মরহুমার নামাজে জানাযা গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের একমাত্র পুত্র জামিয়া গহরপুর-এর মাদরাসার বর্তমান মুহতামিম ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের (বেফাক) কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেটের সভাপতি হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু।
জানাযায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা ইসলামী ঐক্যজোটের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ক ম এনামুল হক মামুন, সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
শায়েখ জিয়া উদ্দীনের শোক: বেফাকুল মাদারিস মাদরাসা শিক্ষা বোর্ড-এর সাবেক সভাপতি আল্লামা হাফিজ নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ. এর সহধর্মিণীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আযাদ দ্বীনি এদারা বোর্ডের সভাপতি ও জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর এর মহাপরিচালক আল্লামা শায়েখ জিয়া উদ্দীন। এক শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জেলা বিএনপির শোক : আল্লামা নূর উদ্দীন গহরপুরী রহ. সহধর্মিনীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। এক শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এক বিবৃতিতে অনুরূপ শোক প্রকাশ করেছেন।
সিলেট জমিয়তের শোক: আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ. এর সহধর্মিণী ও গহরপুর জামিয়ার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন রাজু’র মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি মাওলানা আব্দুল মালেক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি হাফেজ মাওলানা খলিলুর রহমান, মাওলানা প্রিন্সিপাল সৈয়দ রেজোয়ান আহমদ, মুফতি আলতাফুর রহমান, মাসুক আহমেদ ও মাওলানা আব্দুস সালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা খাইরুজ্জামান, সহ-সম্পাদক মাওলানা হাসান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহদী হাসান, প্রচার সম্পাদক বেলাল আহমেদ চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল মতিন ধনপুরী, সিনিয়র সহ-সভাপতি কাজী মাওলানা আব্দুস সালাম রশিদী, সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল মালিক মোবারকপুরী, মাওলানা আব্দুল মতিন নবিগঞ্জী, মাওলানা নিজাম উদ্দীন ও মাওলানা হাফেজ আহমদ কবির আমকোনী, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক বিশ্বনাথী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম’সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সুবহান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুতাহির আলী, প্রচার সম্পাদক মাওলানা রফিক আহমদ মহল্লী। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




