টাওয়ার হ্যামলেট্স স্পিকারের উদ্দ্যোগে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম পূর্তি উদযাপিত
সময় সিলেট ডট কম

লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হেমলেট কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন-এর উদ্যোগে পালিত হলো বাংলাদেশের স্বাধীনতার ৫০তম পূর্তি।
টাওয়ার হেমলেটের বাঙালী স্পিকার আহবাব হোসেনের আয়োজনে ও কালচ্যারেল লিড মেম্বার কাউন্সিলর সাবিনা আক্তার এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ বর্ষপূর্তিতে বাংলাদেশী সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কাউন্সিলের মেয়র জন বিগস ও আগত বিভিম্ন স্থরের ব্রিটিশ বাংলাদেশীরা এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের গৌরবজ্জল ইতিহাস জানতে পেরেছে।
মেয়র জন বিক্স’সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি, স্বাধীনতার ৫০ বৎসর উপলক্ষে আলোচনা, মুক্তিযাদ্ধের উপর ছায়াছবি প্রদর্শনী, শিশুদের নৃত্য প্রভৃতিতে প্রাণবন্ত হয়ে অনুষ্ঠান




