সিলেটে কঠোর লকডাউনের অষ্টম দিনেও মামলা-আটক-জরিমানা
নগর সংবাদদাতা

সিলেটে দিন দিন করোনা সংক্রমণ বাড়ছে। প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনাভাইরাস। করোনার এমন ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন চলেছে।
নগরীতে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে এসএমপি’র বিভিন্ন বিভাগের ৪৬টি চেকপোস্ট এবং সকল থানা-ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকার ৯৭টি টহল পুলিশের টিম। এছাড়াও নগরীর আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় লকডাউনের ৮ম দিনে কঠোর বিধিনিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১৩টি সিএনজি অটোরিকশা, ৫টি মোটরসাইকেল, ১টি প্রাইভেট কার ও অন্যান্য ৪টি সহ সর্বমোট ২৩টি মামলা দায়ের করা হয়েছে। এবং ১২টি সিএনজি অটোরিকশা, ৬টি মোটরসাইকেল, ১টি প্রাইভেট কার ও অন্যান্য ১২টি সহ মোট ৩১টি যানবাহন আটক করা হয়।
এছাড়াও পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫ টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে সর্বমোট ৩৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।




