বিয়ানীবাজারে ৮ কেজি গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিয়ানীবাজার সংবাদদাতা

সিলেটের বিয়ানীবাজার থেকে ৮ কেজি গাঁজা, দুটি মোবাইল হ্যান্ডসেট ও চারটি সীমকার্ড’সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (২ আগস্ট) বিকাল ৪টা ২০ মিনিটের দিকে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ দক্ষিণ পাড়িয়াবহর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নতুন সায়পুর গ্রামের মো. শামসু মিয়ার ছেলে কামরুল হোসেন ওরফে সাধু (৩১) এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলঢুপ দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুস শুক্কুর মোড়ল (৪০)।
র্যাব জানায়- সোমবার বিকালে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ দক্ষিণ পাড়িয়াবহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত মাদক ও মালামাল বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।




