শেখ কামালের জন্মবার্ষিকীতে সিলেট জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
নগর সংবাদদাতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সিলেট জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল নয় ঘটিকায় জেলা প্রশাসন আয়োজিত সিলেট জেলা স্টেডিয়ামে স্থাপিত প্রয়াত শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জেলা পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিয়া মোহাম্মদ আসিস বিন হাসান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) শেখ মুত্তাজুল ইসলাম, সহকারি মিডিয়া অফিসার সাইফুল আলম প্রমুখ।




