সুনামগঞ্জে শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত
সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জে বঙ্গবন্ধুর পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে যথাযোগ্য মর্যাদা দিনটি পালিত হয়। পরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালকে নিয়ে আলোচনা সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠান ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন প্রমুখ।
এদিকে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন পৌরসভার কর্মকর্তা কর্ম চারীগণ। এছাড়া জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযুদ্ধা সংসদ, জেলা যুবলীগ, সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, জেলা ক্রীড়া সংস্থা, ক্রীড়া অফিস, খাদ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত বিভাগ’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
অন্যদিকে সুবিধাজনক সময়ে শহীদ শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিকাল ৩ টায় গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।




